1. samoyerprothomsongbad@gmail.com : দৈনিক সময়ের প্রথম সংবাদ : দৈনিক সময়ের প্রথম সংবাদ
  2. info@www.somoyerprothomsangbad.com : দৈনিক সময়ের প্রথম সংবাদ :
কালিয়াকৈরে খাসি বিক্রির ৬,৫০,০৭৫ টাকা ছিনতাই, ভুক্তভোগীর থানায় অভিযোগ - দৈনিক সময়ের প্রথম সংবাদ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নান্দাইলে পাছদরিল্লা গ্রামে আবাসিক এলাকায় অবৈধ মুরগির খামারে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা কালিয়াকৈরে খাসি বিক্রির ৬,৫০,০৭৫ টাকা ছিনতাই, ভুক্তভোগীর থানায় অভিযোগ আজ ভোরে সারা দেশে ভূমিকম্প অনুভূত – রিখটার স্কেলে ৫.৭ মাত্রা মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড অক্টোবর মাসে সারাদেশে সাইবার সচেতনতা কর্মসূচি নেওয়ার আহ্বান মানুষের হার্ট কিভাবে দুর্বল হয়? – জানা জরুরি কিছু কারণ ও প্রতিকার কিংবদন্তি লালনগীতি শিল্পী ফরিদা পারভীন আর নেই ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ১৫ শাবানা দেশে ফিরেছেন, থেকেছেন নীরবে—৫ বছর পর ঢাকায় কিংবদন্তি অভিনেত্রী হার্ট অ্যাটাক হলে প্রাথমিক করণীয় — জীবন বাঁচাতে করুণ এই পদক্ষেপগুলো!

কালিয়াকৈরে খাসি বিক্রির ৬,৫০,০৭৫ টাকা ছিনতাই, ভুক্তভোগীর থানায় অভিযোগ

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাসি বিক্রি করে বাড়ি ফেরার পথে আকতারুজ্জামান নামে এক ব্যক্তির কাছ থেকে মারধর করে নগদ ৬,৫০,০৭৫ (ছয় লাখ পঞ্চাশ হাজার পঁচাত্তর) টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আকতারুজ্জামান (৫৫) কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছলংগা গ্রামের বাসিন্দা আকতারুজ্জামান গত ১১ মার্চ ২০২৬ তারিখ দুপুরে মির্জাপুর বাজারে তার ২০টি খাসি বিক্রি করেন। খাসি বিক্রি শেষে তিনি বাড়ি ফেরার পথে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া এলাকার প্রশিকা জঙ্গলের ভেতরের রাস্তায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে।

এ সময় একই এলাকার মোঃ জামাল (৫২) ও মোঃ ইদ্রীছ (৪০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার কাছে ১,০০,০০০ (এক লাখ) টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্তাক্ত জখম করে বলে অভিযোগ করা হয়।

একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা খাসি বিক্রির নগদ ৬,৫০,০৭৫ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় তারা তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে অভিযুক্তরা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে ফেলে রেখে যায়। ঘটনার পর ভুক্তভোগী স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন এবং বিষয়টি এলাকাবাসীকে জানিয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট